Psalms 59:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিনা অপরাধে তারা দৌড়ে এসে প্রস্তুত হচ্ছে; তুমি আমাকে দেখা দেবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কোনও অন্যায় করিনি, তবুও তারা আমাকে আক্রমণ করতে প্রস্তুত। ওঠো, আর আমাকে সাহায্য করো; আমার দুর্দশার দিকে তাকাও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিনা অপরাধে তাহারা দৌড়িয়া আসিয়া প্রস্তুত হইতেছে; তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রৎ হও, দৃষ্টিপাত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিনা অপরাধে তাহারা দৌড়াইয়া আসিয়া প্রস্তুত হইতেছে; তুমি আমাকে দেখা দিবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কোন দোষ করি নি, তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কোন দোষ করি নি, তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কোন অপরাধ নেই, তবুও ওরা আমার বিরুদ্ধে তৈরী হচ্ছে অতি ক্ষিপ্রতায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কোন ভুল করি নি কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে| প্রভু, উঠুন এবং এসে আমায় সাহায্য করুন| দেখুন কি ঘটছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমাকে দোষ দিচ্ছে না, যদিও আমি দোষারোপণ করছি না, জাগো এবং আমাকে সাহায্য কর এবং দেখো।