Psalms 59:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দেবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করো না। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি, সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি ইস্রায়েলের ঈশ্বর, জাগ্রত হও আর সমস্ত জাতিকে শাস্তি দাও; যারা দুষ্ট দেশদ্রোহী তাদের প্রতি দয়া কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্ম্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো; দুষ্ট বিশ্বাসঘাতকদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন, ইসরাইলের আল্লাহ্, তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো; দুষ্ট বেঈমানদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তুমি জাগো, সহায় হও আমার, দৃষ্টিপাত কর আমার প্রতি। উদ্যত হও জাতিবৃন্দের দণ্ড বিধানে, দুষ্ট বিশ্বাসঘাতকের প্রতি তুমি করো না দয়া প্রদর্শন। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর! উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন| ঐসব বদ বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, ওঠ এবং তুমি সমস্ত জাতিকে শাস্তি দাও; কোনো পাপী বিশ্বাসঘাতকের প্রতি দয়া কর না। সেলা