Psalms 59:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তারা মুখে বক বক করছে, তাদের ওষ্ঠের মধ্যে তলোয়ার আছে; কেননা তারা বলে, কে শুনতে পায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, তারা মুখ দিয়ে কী অশ্লীল কথা বলে, তাদের মুখের বাক্য তরোয়ালের থেকেও ধারালো, আর তারা ভাবে, “কে আমাদের কথা শুনতে পায়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়্‌গ আছে; কেননা [তাহারা বলে], কে শুনিতে পায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়্‌গ আছে; কেননা [তাহারা বলে,] কে শুনিতে পায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে, তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে; তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে, তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে; তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, ওদের মুখে অনর্গল কটূ কথা, ওদের ওষ্ঠ যেন শাণিত তরবারি, ওরা ভাবে, ওদের কথা শুনতে পায় না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের হুমকি ও অপমান শুনুন| ওরা ঐসব নির্মম কথাগুলো বলছে| কিন্তু ওরা খেয়াল করে না কারা তা শুনছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তারা মুখে কটু কথা বলে, তাদের ঠোঁটে মধ্যে তরোয়াল আছে, কারণ তারা বলে, “কে শুনতে পাচ্ছে?”