Psalms 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। স্বর, শমীনীৎ। হযরত দাউদের কাওয়ালী। হে মাবুদ, ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, ক্রোধের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না; অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, রাগের বশে তুমি আমাকে বকুনি দিয়ো না; ক্রোধে আমাকে শাসন কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, ক্রোধভরে আমাকে করো না ভৎর্সনা, রুষ্ট হয়ে শাসন করো না আমাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার ক্রোধে আমাকে তিরস্কার করো না কিংবা তোমার ক্রোধে আমাকে শাসন কর না।