Psalms 6:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ আমাকে রহম কর, কেননা আমি ম্লান হয়েছি; হে মাবুদ আমাকে সুস্থ কর, কেননা আমার সমস্ত অস্থি ভয়ে কাঁপছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল; আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি ম্লান হইয়াছি; হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি ম্লান হইয়াছি; হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমার প্রতি দয়া কর, কারণ আমি দুর্বল। হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমার প্রতি রহমত কর, কারণ আমি দুর্বল। হে মাবুদ, আমাকে সুস্থ কর, কারণ ভয়ে আমার হাড়ে কাঁপুনি ধরেছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার উপর করুণা কর, সদাপ্রভুু, কারণ আমি দুর্বল; সদাপ্রভুু আমাকে সুস্থ কর, কারণ আমার সমস্ত হাড় কম্পিত হচ্ছে।