Psalms 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার প্রশংসা করবে? আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না। পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না; মৃতস্থানে কে তোমার গৌরব করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না; কবরে কে তোমার প্রশংসা করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায় পাতালে কেউ করে না তোমার স্তব!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মৃত্যুর মধ্যে তোমাকে কেউ স্মরণ করতে পারে না, পাতালের মধ্যে কে তোমাকে ধন্যবাদ দেবে?