Psalms 6:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে অধর্মাচারী সকলে, আমা থেকে দূর হও, কেননা মাবুদ আমার কান্নার আওয়াজ শুনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অধর্ম্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অধর্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মন্দ কাজ করে বেড়ানো লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে খারাপ কাজ করে বেড়ানো লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও, কারণ মাবুদ আমার কান্না শুনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা, তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা অন্যায় কাজ কর, আমার থেকে দূরে চলে যাও; কারণ সদাপ্রভুু আমার কান্নার শব্দ শুনেছেন।