Psalms 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমার ফরিয়াদ শুনেছেন; মাবুদ আমার মুনাজাত গ্রাহ্য করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমার বিনতি শুনেছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দয়া-ভিক্ষায় সদাপ্রভু সাড়া দিয়েছেন, আমার প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দয়া-ভিক্ষায় মাবুদ সাড়া দিয়েছেন, আমার মুনাজাত তিনি কবুল করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বিনতি শুনেছেন প্রভু পরমেশ্বর, পূরণ করবেন তিনি আমার প্রার্থনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু করুণা করে আমার অনুরোধ শুনেছেন; সদাপ্রভুু আমার প্রার্থনা শুনেছেন।