Psalms 60:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শূষণ-এদূৎ। দাউদের মিক্তাম। শিক্ষা দেবার জন্য। যখন অরাম-নহরয়িমের ও অরাম-সেবার সঙ্গে তাঁর যুদ্ধ হয়, আর যোয়াব ফিরে লবণ-উপত্যকায় ইদোমের বারো হাজার লোককে হত্যা করেন, সেই সময়কার। হে আল্লাহ্, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ, আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ; ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তুমি আমাদের পরিত্যাগ করেছ আর আমাদের প্রতিরক্ষা ভগ্ন করেছ; তুমি ক্রুদ্ধ হয়েছ—এবার আমাদের পুনরুদ্ধার করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ; ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ; ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি আমাদের অগ্রাহ্য করেছ, আমাদের চুরমার করেছ; তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ, কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তুমি আমাদের অগ্রাহ্য করেছ, আমাদের চুরমার করেছ; তুমি রেগে গিয়েছ, কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তুমি পরিত্যাগ করেছ আমাদের, করেছ ভগ্নচূর্ণ! তুমি ক্রুদ্ধ হয়েছিলে, কিন্তু এবার আমাদের দিকে ফিরে তাকাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনি আমাদের ওপর ক্রুদ্ধ ছিলেন| আপনি আমাদের বাতিল করে দিয়েছেন, আমাদের ধ্বংস করে দিয়েছেন| দয়া করে আমাদের পুনরুদ্ধার করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করেছ; আমাদের ভেঙ্গেছ; তুমি রাগ করেছ; আবার আমাদের ফিরিয়ে আন।