Psalms 60:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ; দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ, দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দেশ প্রকম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি দেশের উপর ভূমিকম্প এনেছ, ফাটল ধরিয়েছ; তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি দেশের উপর ভূমিকমপ এনেছ, ফাটল ধরিয়েছ; তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ক্রোধে কেঁপে উঠেছে সারা দেশ, বিদীর্ণ হয়েছে তার বুক, দেশ এখন বিশৃঙ্খল, অস্থির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনিই ভূমিকম্প করিয়েছেন এবং পৃথিবীকে দ্বিধাবিভক্ত করেছেন| আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে| দয়া করে একে ঠিক করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি দেশকে কাঁপিয়ে তুলেছ; তুমি এটিকে বিচ্ছিন্ন করেছ; কারণ দেশ টলছে।