Psalms 60:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার লোকদেরকে কষ্ট দেখিয়েছ, তুমি আমাদের অস্থিরতারূপ মদ্য পান করিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তোমার প্রজাদের দুর্দশার সময় দেখিয়েছ, তুমি আমাদের এমন সুরা দিয়েছ যাতে আমরা টলমল হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদিগকে অস্থিরতারূপ মদ্য পান করাইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন প্রজাদিগকে কষ্ট দেখাইয়াছ, তুমি আমাদিগকে অস্থিরতারূপ মদ্য পান করাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ; তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বান্দাদের তুমি দুর্দিন দেখিয়েছ; তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি নিজ প্রজাদের জর্জরিত করেছ চরম দুর্দশায়, তারা হয়েছে বিমূঢ়, বিহ্বল, যেন মত্ত সুরাপানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আপনার লোকদের বহু সমস্যা দিয়েছেন| আমরা নেশাগ্রস্ত লোকদের মত টলমল করতে করতে পড়ে যাচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের লোকেদের কষ্ট দেখেছ; তুমি আমাদের আশ্চর্য্যজনক আঙ্গুর রস পান করিয়েছ।