Psalms 60:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমাকে ভয় করে, তুমি তাদেরকে একটি নিশান দিয়েছ, যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা তোমাকে সম্ভ্রম করে, তুমি তাদের জন্য একটি পতাকা তুলেছ, যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমাকে ভয় করে, তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ, যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমাকে ভয় করে, তুমি তাহাদিগকে এক পতাকা দিয়াছ, যেন তাহা সত্যের পক্ষে তুলিয়া ধরা যায়। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমাকে ভক্তি করে তাদের তুমি একটা পতাকা দিয়েছ, যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমাকে ভয় করে তাদের তুমি একটা নিশান দিয়েছ, যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা সম্ভ্রম করে তোমায়, তাদের তুমি দিয়েছ এক পতাকা, যেন তারা আশ্রয় নেয় সেই পতাকাতলে রক্ষা পায় শত্রুর আঘাত থেকে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা আপনাকে উপাসনা করে তাদের আপনি সতর্ক করেছেন| এখন তারা শত্রুদের হাত থেকে পালিয়ে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তোমাকে সম্মান করে তুমি তাদেরকে একটি পতাকা দিয়েছ যাতে তারা তীরের থেকে রক্ষা পায়। সেলা