Psalms 61:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্তর অবসন্ন হলে আমি দুনিয়ার প্রান্ত থেকে তোমাকে ডাকব; আমার চেয়ে উঁচু শৈলে আমাকে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি, আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়; আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব; আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব; আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখনই হতাশায় ভেংগে পড়ব তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকব। আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ যা আমার নাগালের বাইরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখনই হতাশায় ভেংগে পড়ব তখন দুনিয়ার শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকব। আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ যা আমার নাগালের বাইরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবীর প্রান্ত থেকে অবসন্ন হৃদয়ে আমি ডাকছি তোমায়, নিয়ে চল আমায় নিরাপদ আশ্রয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যেখানেই থাকি, যতই দুর্বল হই না কেন, আমি সাহায্যের জন্য আপনাকে ডাকবো! আমাকে বহু বহু উঁচুতে নিরাপদ স্থানে নিয়ে চলুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় আছন্ন হল যখন পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমি তোমাকে ডাকলাম; আমার তুলনায় উচ্চতর পাথরে আমাকে নিয়ে যাও।