Psalms 61:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করবো, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় নেব। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি; তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি; তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার আবাসে চিরকাল থাকতে দাও আমায় তোমার পক্ষচ্ছায়ায় আশ্রয় দিয়ে আমাকে কর নিরাপদ। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই| যেখানে আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করব, আমি তোমার ডানার ভিতরে আশ্রয় নেব। সেলা