Psalms 61:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, হে আল্লাহ্‌, তুমিই আমার সমস্ত মানত শুনেছ, যারা তোমার নাম ভয় করে, তাদের অধিকার তাদেরকে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ; যারা তোমার নাম ভয় করে তাদের উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, হে ঈশ্বর, তুমিই আমার মানত সকল শুনিয়াছ, যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, হে ঈশ্বর, তুমিই আমার মানত সকল শুনিয়াছ, যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের অধিকার তাহাদিগকে দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ; তোমাকে যারা ভক্তি করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ; তোমাকে যারা ভয় করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, তুমি শুনেছ আমার সকল আবেদন, তোমার ভক্তজনের প্রতি বর্ষণ কর তুমি যে আশীর্বাদ, সেই আশীর্বাদে তুমি ভূষিত করেছ আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনাকে যা দেবার প্রতিশ্রুতি আমি করেছি তা আপনি শুনেছেন| কিন্তু আপনার অনুগামীদের যা আছে, তার প্রতিটি জিনিসই আপনার কাছ থেকে এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর তুমি, আমার প্রতিজ্ঞা শুনেছ; যারা তোমার নামকে সম্মান করে তাদের উত্তরাধিকার তাদেরকে দিয়েছ।