Psalms 61:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাইব, প্রতিদিন আমার মানত পূর্ণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব এবং দিনের পর দিন আমার শপথ পালন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাহিব, দিন দিন আপন মানত পূর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি চিরকাল তোমার প্রশংসা-গান করব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি চিরকাল তোমার প্রশংসা-কাওয়ালী গাইব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চিরকাল আমি গাইব তোমায় জয়গান প্রতিদিন পূর্ণ করব আমার ব্রতের অঙ্গীকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি চিরকাল আপনার নামের প্রশংসা করবো| আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিদিনই আমি তা পালন করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি চিরকাল তোমার নামের প্রশংসা করবো, যাতে আমি প্রতিদিন আমার প্রতিজ্ঞা পালন করতে পারি।