Psalms 62:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা উপদ্রবে নির্ভর করো না, অপহরণে গর্ব করো না; প্রচুর ঐশ্বর্য হলে তাতে মন দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা শোষণে নির্ভর কোরো না, অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না; তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও, তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না; ঐশ্বর্য্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না; ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর নির্ভর কোরো না; জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না; বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর ভরসা কোরো না; জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না; বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নির্ভর করো না আপন শক্তি ও ক্ষমতায়, স্থাপন করো না আস্থা দস্যুবৃত্তিতে, সম্পদের প্রাচুর্য হলেও হয়ো না আসক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমার ক্ষমতার ওপর বিশ্বাস কর না| একদম ভেবো না যে চুরি করে কিছু নিয়ে লাভবান হবে| যদি তুমি ধনী হও, তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমায় সাহায্য করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিপীড়ন বা ডাকাতে উপর বিশ্বাস কর না এবং ধনের জন্য আশা কর না; কারণ তাতে কোনো ফল ধরবে না; তাদের উপর তোমার হৃদয় যাবে না।