Psalms 62:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তিনিই মম শৈল ও মম উদ্ধার; তিনি মম উচ্চদুর্গ, আমি কখনও বিচলিত হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ; তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ; তিনি মম উচ্চদুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার দুর্গ, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার; তিনিই আমার কেল্লা, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিই আমার একমাত্র আশ্রয়গিরি, আমার পরিত্রাণ, আমার দুর্গ, কখনও আমি হব না বিচলিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ| ঈশ্বর আমায় রক্ষা করেন| উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল| আমার মস্ত বড় শত্রুও আমায় পরাজিত করতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি একা আমার শিলা এবং আমার পরিত্রান; তিনি আমার উচ্চ দূর্গ, আমি অতিশয় বিচলিত হব না।