Psalms 62:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা কেবল তার উচ্চপদ থেকে তাকে নিপাত করার মন্ত্রণা করছে; ওরা মিথ্যা কথায় আমোদ করে; ওরা মুখে দোয়া করে, কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নিশ্চয় আমাকে আমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়; তারা মিথ্যা কথায় আমোদ করে। তারা মুখ দিয়ে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে অভিশাপ দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে; উহারা মিথ্যা কথায় আমোদ করে; উহারা মুখে আশীর্ব্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা কেবল তাহার উচ্চপদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে; উহারা মিথ্যা কথায় আমোদ করে, উহারা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই তাদের একমাত্র মতলব; মিথ্যা কথাতেই তাদের আনন্দ। মুখেই তারা আশীর্বাদ করে কিন্তু অন্তরে অভিশাপ দেয়। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই তাদের একমাত্র মতলব; মিথ্যা কথাতেই তাদের আনন্দ। মুখেই তারা দোয়া করে কিন্তু অন্তরে বদদোয়া দেয়। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মর্যাদার আসন থেকে তাকে বিচ্যুত করার জন্য ওরা শুধু ফন্দী আঁটে। অলীকতায় ওদের আনন্দ, ওরা মুখে শুভেচ্ছা জানায় কিন্তু মনে মনে দেয় অভিশাপ। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার গুরুত্ব থাকা সত্ত্বেও ঐসব লোক আমার বিনাশের পরিকল্পনা করছে| আমার সম্পর্কে মিথ্যা বলে ওরা আনন্দ পায়| জনসমক্ষে ওরা আমার সম্পর্কে ভাল কথা বলে কিন্তু গোপনে আমায় অভিশাপ দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কেবল তাদের সম্মানিয় অবস্হান থেকে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেয়; তারা মিথ্যা কথা বলতে ভালবাসে; তারা মুখে আশীর্বাদ দেয়, কিন্তু অন্তরে অভিশাপ দেয়। সেলা