Psalms 62:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার নাজাত ও আমার গৌরব আল্লাহ্‌র উপর ভরসা করে আছে; আমার বলের শৈল ও আমার আশ্রয় আল্লাহ্‌র উপরে বিদ্যমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে; তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ; আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ; আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার উদ্ধার ও মান-সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে; ঈশ্বরই আমার শক্তি, আমার উঁচু পাহাড়, তিনিই আমার আশ্রয়স্থান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার উদ্ধার ও মান-সম্মান আল্লাহ্‌র উপরেই ভরসা করছে; আল্লাহ্‌ আমার শক্তি, আমার উঁচু পাহাড়, তিনিই আমার আশ্রয়স্থান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মুক্তি ও গৌরব ঈশ্বরেরই দান, ঈশ্বরই আমার আশ্রয়, সুদৃঢ় শৈল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে| তিনিই আমার দৃঢ় দুর্গ| তিনিই আমার নিরাপদ আশ্রয়স্থল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমার পরিত্রান এবং আমার গৌরব; ঈশ্বর আমার শক্তির শৈল এবং আমার আশ্রয় ঈশ্বরের মধ্যে আছে।