Psalms 62:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে সমস্ত লোক, সতত তাঁর উপর নির্ভর কর, তাঁরই সম্মুখে তোমাদের মনের কথা ভেঙ্গে বল; আল্লাহ্‌ই আমাদের আশ্রয়। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো; তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল; ঈশ্বরই আমাদের আশ্রয়। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে লোক সকল, সতত তাঁহাতে নির্ভর কর, তাঁহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বল; ঈশ্বরই আমাদের আশ্রয়। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার লোকেরা, ঈশ্বরই আমাদের আশ্রয়; তোমরা সব সময় তাঁর উপরে নির্ভর কর, তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার লোকেরা, আল্লাহ্‌ আমাদের আশ্রয়; তোমরা সব সময় তাঁর উপরে ভরসা কর, তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা] b
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার স্বজাতিবৃন্দ, তাঁরই উপর সর্বদা নির্ভর কর, তাঁরই কাছে উজাড় করে দাও হৃদয় তোমাদের, তিনিই আমাদের আশ্রয়। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো| তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বল| ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা