Psalms 62:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাদেরকে ওজন করলে তারা উপরে উঠে; তাদের সর্বস্ব বাষ্পের চেয়ে লঘু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র, সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য। যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়; একত্রে তারা সামান্য নিঃশ্বাস।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্ব্বস্ব বাষ্প অপেক্ষা লঘু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সামান্য লোকেরা বাষপমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা; তাহাদিগকে তৌল করিলে তাহারা উপরে উঠে; তাহাদের সর্বস্ব বাষপ অপেক্ষা লঘু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র, আর উপরের লোকেরা অসার; দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র, আর উপরের লোকেরা অসার; দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ মাত্রই অসার সে যেন ক্ষণিকের নিঃশ্বাস, নগণ্য ও গণ্যমান্য –সকলেই অলীক, অন্তঃসারশূন্য, তুলাদণ্ডে পরিমাপ করলে তাদের দেখা যায়, নিঃশ্বাসের চেয়েও তারা লঘুভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রকৃতপক্ষে লোকজন কোন সাহায্য করতে পারে না| প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের ওপর নির্ভর করতে পারবে না| ঈশ্বরের সঙ্গে তুলনা করলে, ওরা একটি বাতাসের ফুত্‌কার ছাড়া আর বেশী কিছু নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সামান্য লোকেরা বাস্প মাত্র এবং গণ্যমান্য লোকেরা মিথ্যা; তাদেরকে তুলোযন্ত্রে ওজন করা হবে; তারা সর্ব বাস্প থেকে কম।