Psalms 63:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের কাওয়ালী। এহুদার মরুভূমিতে তাঁর অবস্থিতিকালীন। হে আল্লাহ্‌, তুমি আমার আল্লাহ্‌; আমি সযত্নে তোমার খোঁজ করবো; আমার প্রাণ তোমার জন্য পিপাসিত, আমার দেহ তোমার জন্য ব্যাকুল, শুকনো ও ক্লান্তিকর দেশে, পানিবিহীন দেশে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি, কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে জলের জন্য ব্যাকুল হয়, সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর; আমি সযত্নে তোমার অন্বেষণ করিব; আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর; আমি সযত্নে তোমার অন্বেষণ করিব; আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি আমারই ঈশ্বর, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি; এই শুকনা জলহীন দেশে, যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে, সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত, তোমার জন্য আমার দেহ ব্যাকুল হয়ে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তুমি আমারই আল্লাহ্‌, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি; এই শুকনা পানিহীন দেশে, যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে, সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত, তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর, একান্তভাবে আমি তোমাকেই চাই। তোমারই জন্য অধীর আকুল আমার এ দেহমন তৃষিত আমার প্রাণ যেন রুক্ষ্ম, শুষ্ক জলহীন ভূমি চেয়ে আছে আকাশের পানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর| আমি আপনাকে ভীষণভাবে চাই| রৌদ্রদগ্ধ শুকনো জমির মত, আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, তুমি আমার ঈশ্বর; আমি আন্তরিকভাবে তোমাকে সন্ধান করব; আমার প্রাণ তোমার জন্য পিপাসিত এবং আমার মাংস তোমার জন্য কামনা করে, শুস্ক ও শ্রান্তিকর দেশ ও জল বিহীন।