Psalms 63:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাদশাহ্‌ আল্লাহ্‌তে আনন্দ করবেন; যে কেউ তাঁতে শপথ করে, সে গর্ব করবে; কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু রাজা, ঈশ্বরে আনন্দ করবেন; যারা সবাই ঈশ্বরে আস্থা রাখে তারা তাঁর স্তব করবে, সেই সময় মিথ্যাবাদীদের কণ্ঠ রুদ্ধ করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন; যে কেহ তাঁহাকে শপথ করে, সে শ্লাঘা করিবে; কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন; যে কেহ তাঁহাতে শপথ করে, সে শ্লাঘা করিবে; কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা কিন্তু ঈশ্বরকে নিয়ে আনন্দ করবেন; যারা ঈশ্বরের নামে শপথ করে তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে; কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ কিন্তু আল্লাহ্‌কে নিয়ে আনন্দ করবেন; যারা আল্লাহ্‌র নামে কসম খায় তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে; কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের অনুগ্রহে বিজয়ী রাজা তাঁরই নামে উল্লসিত হবেন, ঈশ্বরের নামে যারা শপথ করে তারা সকলেই করবে তাঁর জয়ধ্বনি, কিন্তু মিথ্যাবাদীদের মুখ হবে স্তব্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে| কেন? কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাজা ঈশ্বরের আনন্দ করবেন; যে কেউ তাতে শপথ করে সে গর্ব করবে; কারণ মিথ্যাবাদীদের মুখ বন্ধ হবে।