Psalms 63:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে আমি সারা জীবন তোমার শুকরিয়া করবো, আমি তোমার নামে অঞ্জলি উঠাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব, এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সারা জীবন তোমার প্রশংসা করব; তোমার উদ্দেশে আমি হাত তুলে প্রার্থনা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সারা জীবন তোমার প্রশংসা করব; তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজীবন গাইব তোমার স্তুতিগান, দুহাত তুলে তোমার নামে করব জয়ধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো| আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করব, আমি তোমার নামে হাত উঠাবো।