Psalms 63:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন সুখাদ্য আহার করলে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব, আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাংস ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত; আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-গান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোশ্‌ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত; আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপাদেয় খাদ্যে যেমন তৃপ্ত হয় মানব রসনা, তেমনি তৃপ্ত হবে আমার জীবন ও সত্তা, আমি মহানন্দে গাইব তোমার স্তবগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি| এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, আমার মুখ আনন্দ পূর্ণ ঠোঁটে তোমার প্রশংসা করবে।