Psalms 64:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধার্মিক লোক মাবুদে আনন্দ করবে, ও তাঁর মধ্যে আশ্রয় নিবে, আর সরলচিত্ত সকলে গর্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধার্মিক সদাপ্রভুতে আনন্দ করবে ও তাঁতে শরণ নেবে; যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা তাঁর জয়গান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধার্ম্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে, ও তাঁহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধার্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে, ও তাঁহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরভক্ত লোকেরা সদাপ্রভুকে নিয়ে আনন্দ করবে এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে; অন্তরে যারা সৎ তারা তাঁর গৌরব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ভক্ত লোকেরা মাবুদকে নিয়ে আনন্দ করবে এবং তাঁরই মধ্যে আশ্রয় নেবে; অন্তরে যারা সৎ তারা তাঁর প্রশংসা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মপরায়ণ ব্যক্তি প্রভু পরমেশ্বরের নামে করুক আনন্দ, হোক তাঁর শরণাগত, ন্যায়নিষ্ঠ চিত্ত যাদের তারা করুক তাঁর স্তুতিগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে এবং তাঁর ওপর নির্ভর করে| একজন ভাল ও সৎ‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধার্মিক লোকেরা সদাপ্রভুুতে আনন্দ করবে এবং তাঁর মধ্যে আশ্রয় নেবে; সমস্ত ন্যায়পরায়ণ হৃদয় তাঁর উপর গর্বিত হবে।