Psalms 64:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কুমন্ত্রণায় নিজেদের সবল করে, গোপনে ফাঁদ পাতবার বিষয়ে কথাবার্তা বলে; তারা বলে, কে আমাদেরকে দেখবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা একে অপরকে কুটিল মন্ত্রণায় প্ররোচিত করে, এবং কীভাবে গোপনে ফাঁদ পাতা যায় তার সংকল্প করে; তারা বলে, “কে এটি দেখবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে, গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্ত্তা কহে; তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে, গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্তা কহে; তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মন্দ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়, আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে; তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের খারাপ পরিকল্পনা তারা পাকাপোক্ত করে নেয়, আর গোপনে ফাঁদ পাতার পরামর্শ করে; তারা বলে, “কেউ ওদিকে নজর দেবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুচক্রান্তের কুটিলতায় ওরা নিজেদের শক্তি বৃদ্ধি করে, পরামর্শ করে ওরা গোপনে ফাঁদ পাতে আর ভাবে কে আর দেখছে তাদের এই ছলচাতুরী?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ কাজে ওরা একে অন্যকে উৎসাহিত করে| ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে, ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা একটি মন্দ পরিকল্পনায় নিজেদের উৎসাহিত করে; গোপনে ফাঁদ পাতবার জন্য পরামর্শ করে; তারা বলে, “কে আমাদেরকে দেখবে?”