Psalms 64:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অপরাধের সন্ধান করে নেয়, [বলে,] আমরা চতুরতার সঙ্গে ষড়যন্ত্র করে চিন্তা করে দেখেছি, প্রত্যেকের সঙ্কল্প ও হৃদয় গভীর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অন্যায় ষড়যন্ত্র করে আর বলে, “আমরা এক নিখুঁত পরিকল্পনা করেছি!” নিশ্চয়, মানুষের মন ও হৃদয় ধূর্ত!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, [বলে,] আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি, প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়, [বলে,] আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি, প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অন্যায় করার মতলব এঁটে বলে, “আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।” সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার নাগাল পাওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অন্যায় করার মতলব এঁটে বলে, “আমরা চারদিক ভেবে-চিন্তে একটা পরিকল্পনা করেছি।” সত্যিই মানুষের মন ও অন্তরের গভীরতার নাগাল পাওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপকর্মের চক্রান্ত করে ওরা বলে: নিখুঁত হয়েছে আমাদের পরিকল্পনা। হায়, কী রহস্যময় মানুষের অতল হৃদয়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে| ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে| মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পাপিষ্ঠ পরিকল্পনা করে, “তারা বলে আমরা শেষ করেছি,” প্রত্যেকের অন্তর ভাব ও হৃদয় গভীর।