Psalms 64:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তারা হোঁচট খাবে; তাদের জিহ্বা তাদের বিপক্ষ হবে; যত লোক তাদের দেখবে, সকলে উপহাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের জিভ তাদের বিরুদ্ধেই চালনা করবেন এবং তাদের ধ্বংস করবেন; তাদের এই দশা দেখে সকলে উপহাসে মাথা নাড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহারা উছোট খাইবে; তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে; যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহারা উছোট খাইবে; তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে; যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জিভ্ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে; তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জিভ্ দিয়ে তারা নিজেদের সর্বনাশ ডেকে আনবে; তাদের লক্ষ্য করে সবাই বিদ্রূপে মাথা নাড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে| কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন| তখন যারাই ওদের দেখবে তারা বিস্ময়ে অভিভূত হয়ে মাথা নাড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হোঁচট খাবে, যেহেতু তাদের নিজস্ব জিভ তাদের বিরুদ্ধে; যত লোক তাদেরকে দেখবে, সকলে মাথা নাড়বে।