Psalms 65:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার সমস্ত সীতা জলসিক্ত করে থাক, তার সমস্ত আল সমান করে থাক, তুমি বৃষ্টি দ্বারা তা কোমল করে থাক, তার অঙ্কুরকে দোয়া করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি চষা জমির লাঙলরেখা ভিজিয়ে রাখছ এবং ঢাল সমান করছ; তুমি বৃষ্টি দিয়ে তা নরম করছ এবং তার ফসলে আশীর্বাদ করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহার সীতা সকল জলসিক্ত করিয়া থাক, তাহার আলি সকল সমান করিয়া থাক, তুমি বৃষ্টি দ্বারা তাহা কোমল করিয়া থাক, তাহার অঙ্কুরকে আশীর্ব্বাদ করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহার সীতা সকল জলসিক্ত করিয়া থাক, তাহার আলি সকল সমান করিয়া থাক, তুমি বৃষ্টি দ্বারা তাহা কোমল করিয়া থাক, তাহার অঙ্কুরকে আশীর্বাদ করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চাষ-করা জমির খাঁজগুলো তুমি জল ভরে দাও আর তার দু’ধার সমান কর; ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম কর আর তাতে নতুন গজানো চারাকে আশীর্বাদ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চাষ-করা জমির খাঁজগুলো তুমি পানি ভরে দাও আর তার দু’ধার সমান কর; ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম কর আর তাতে নতুন গজানো চারাকে দোয়া কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্যাপ্ত জলসিঞ্চনে শস্যক্ষেত্র তুমি কর সিক্ত ধারাবর্ষণে বসুন্ধরাকে কর কোমল, উৎপন্ন ফসলে শস্য শ্যামল কর তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান| আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন| আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন এবং আপনিই কচি চারা জন্মাতে দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তার খাঁজ সব প্রচুর পরিমাণে জলে পূর্ণ কর; তার ঢাল সমান করে থাক; তুমি বৃষ্টির দ্বারা তাদের নরম করে থাক; তুমি তাদের অঙ্কুরকে আশীর্বাদ করে থাক।