Psalms 65:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত মাঠ ভেড়ার পালে ভূষিত হয়, সমস্ত উপত্যকা শষ্যে আচ্ছাদিত হয়; তারা আনন্দধ্বনি করে, তারা গান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুপালে চারণভূমি পরিপূর্ণ হয়, উপত্যকাগুলি শস্যসম্ভারে আবৃত হয়; তারা জয়ধ্বনি করে ও গান গায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাঠ সকল মেষপালে ভূষিত হয়, তলভূমি সকল শস্যে পরিচ্ছন্ন হয়; তাহারা আনন্দধ্বনি করে, তাহারা গান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাঠ সকল মেষপালে ভূষিত হয়, তলভূমি সকল শস্যে পরিচ্ছন্ন হয়; তাহারা আনন্দধ্বনি করে, তাহারা গান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটা মাঠ ভেড়ার পালে ভরে আছে, আর শস্যের পোশাকে যেন উপত্যকা ঢাকা পড়েছে; সেগুলো আনন্দধ্বনি তুলছে আর গান গাইছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটা মাঠ ভেড়ার পালে ভরে আছে, আর শস্যের পোশাকে যেন উপত্যকা ঢাকা পড়েছে; সেগুলো আনন্দধ্বনি তুলছে আর কাওয়ালী গাইছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেষপাল শোভিত প্রান্তর, শস্যে অলঙ্কৃত উপত্যকা করে হর্ষধ্বনি, মুখর হয় তোমার জয়গানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে| উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে| প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চারণভূমি মেষপালদের সঙ্গে ভূষিত হয়; উপত্যকাগুলোও শস্য দিয়ে আচ্ছন্ন হয়; তারা আনন্দের জন্য চিত্কার করে এবং তারা গান করে।