Psalms 65:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপরাধগুলো আমার থেকেও প্রবল, তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যখন আমাদের পাপে ভারাক্রান্ত ছিলাম, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অপরাধসমূহ আমা হইতে প্রবল; তুমি আমাদের অধর্ম্ম সকল মার্জ্জনা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপরাধসমূহ আমা হইতে প্রবল; তুমি আমাদের অধর্ম সকল মার্জনা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি, কিন্তু তুমিই আমাদের সব পাপ ক্ষমা করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার অন্যায় কাজে আমি তলিয়ে আছি, কিন্তু তুমিই আমাদের সব গুনাহ্ মাফ করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধর্মের ভারে যখন আমরা বিপর্যস্ত তখন শুধু তুমিই স্খালন করে থাক আমাদের অপরাধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়, তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাপ আমাদের বিরুদ্ধে জয়ী হয়েছে; আমাদের পাপের জন্য তুমি আমাদের ক্ষমা কর।