Psalms 65:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য সেই ব্যক্তি যাকে তুমি মনোনীত করেছ এবং কাছে এনেছ যেন তোমার প্রাঙ্গণে বসবাস করতে পারে! তোমার গৃহের ও তোমার পবিত্র মন্দিরের উত্তম সম্পদে আমরা পরিতৃপ্ত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে; আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে; আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই লোক, যাকে তুমি বেছে নাও আর নিয়ে আস নিজের কাছে, যেন সে তোমারই উঠানে বাস করতে পারে। তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের আশীর্বাদে আমরা তৃপ্ত হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই লোক, যাকে তুমি বেছে নাও আর নিয়ে আস নিজের কাছে, যেন সে তোমারই উঠানে বাস করতে পারে। তোমার ঘরের, তোমার পবিত্র বাসস্থানের দোয়ায় আমরা তৃপ্ত হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য তারা, যাদের তুমি মনোনীত কর, নিয়ে আস আপন সান্নিধ্যে। তোমার প্রাঙ্গণে তারা করবে বসবাস, তোমার পবিত্র মন্দিরে যেখানে তোমার আবাস, সেই আবাসের সম্পদ প্রাচুর্যে পরিতৃপ্ত হব আমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন| আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন| আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, যে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য সেই যাকে মনোনীত করে তোমার নিকটে আনা হবে, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা তোমার পবিত্র মন্দিরে ভালো জিনিসে সন্তুষ্ট হব।