Psalms 65:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমাদের উদ্ধারের আল্লাহ্, তুমি ধার্মিকতায় মহৎ কাজ দ্বারা আমাদেরকে উত্তর দেবে; তুমি দুনিয়ার সমস্ত প্রান্তের, এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, তুমি অসাধারণ ও ধার্মিক ক্রিয়াসকলের মাধ্যমে আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ। পৃথিবীর সকলের আশা তুমি এমনকি যারা সুদূর সমুদ্রে যাত্রা করে তাদেরও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমাদের ত্রাণেশ্বর, তুমি ধার্ম্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিগকে উত্তর দিবে; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের, এবং দূরবর্ত্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমাদের ত্রাণেশ্বর, তুমি ধার্মিকতায় ভয়ানক ক্রিয়া দ্বারা আমাদিগকে উত্তর দিবে; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের, এবং দূরবর্তী সমুদ্রবাসীদের বিশ্বাস-ভূমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, তোমার ন্যায্যতায় ভক্তিপূর্ণ ভয় জাগানো কাজ দিয়ে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। পৃথিবীর সব মানুষ, এমন কি, সবচেয়ে দূরের জায়গার আর দূরের সমুদ্র পারের মানুষও তোমার উপর নির্ভর করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্, তোমার ন্যায্যতায় ভয় জাগানো কাজ দিয়ে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। দুনিয়ার সব মানুষ, এমন কি, সবচেয়ে দূরের জায়গার আর দূরের সমুদ্র পারের মানুষও তোমার উপর ভরসা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, মহাশ্চর্য কর্ম সাধনে তুমি করে থাক আমাদের পরিত্রাণ, সাড়া দিয়ে থাক আমাদের ডাকে। একমাত্র তুমিই সসাগরা এই ধরিত্রীর আশা ও ভরসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন| ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন| তাদের জন্য আপনি আশ্চর্য্য কার্য করেন| সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের তুমি ন্যায়পরায়ণ আশ্চর্য্যজনক ভাবে আমাকে উত্তর দেবে; আমাদের পরিত্রানের ঈশ্বর; তুমি পৃথিবীর সমস্ত প্রান্তের এবং দূরবর্তী সমুদ্র বাসীদের বিশ্বাসভূমি।