Psalms 65:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সমুদ্রের গর্জন, তার তরঙ্গের গর্জন, ও জাতিদের কোলাহল শান্ত করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি গর্জনশীল সমুদ্র ও তাদের উত্তাল ঢেউ শান্ত করেছ, এবং জাতিদের কোলাহল চুপ করিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সমুদ্রের গর্জ্জন, তাহার তরঙ্গের গর্জ্জন, ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সমুদ্রের গর্জন, তাহার তরঙ্গের গর্জন, ও জাতিগণের কোলাহল শান্ত করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই সমুদ্রের গর্জন নীরব করে দাও, নীরব করে দাও তার ঢেউয়ের গর্জন আর জাতিদের গোলমাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই সমুদ্রের গর্জন নীরব করে দাও, নীরব করে দাও তার ঢেউয়ের গর্জন আর জাতিদের গোলমাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি স্তব্ধ করে থাক সমুদ্রের গর্জন, শান্ত কর তার তরঙ্গকল্লোল, নীরব করে দাও জাতিবৃন্দের কোলাহল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন| ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিই সমুদ্রের গর্জন, তাদের তরঙ্গের গর্জন এবং জাতিদের কোলাহল শান্ত করে থাক।