Psalms 65:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দূরের নিবাসীরা তোমার সমস্ত চিহ্ন-কাজ দেখে ভয় পায়; তুমি প্রত্যুষের ও সন্ধ্যাবেলার উদয়স্থানকে আনন্দ-গীতিময় করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা পৃথিবীর দূর প্রান্তে বাস করে তারা তোমার আশ্চর্য ক্রিয়ায় ভীত; সূর্য ওঠার স্থান থেকে অস্ত যাওয়ার স্থান পর্যন্ত, তুমি আনন্দধ্বনি জাগিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রান্তনিবাসীরা তোমার চিহ্ন সকল দেখিয়া ভয় পায়; তুমি প্রত্যূষের ও সন্ধ্যাকালের উদয়স্থানকে আনন্দ-গানময় করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রান্তনিবাসীরা তোমার চিহ্ন সকল দেখিয়া ভয় পায়; তুমি প্রত্যুষের ও সন্ধ্যাকালের উদয়স্থানকে আনন্দ-গানময় করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব লোক, এমন কি, অনেক দূরের লোকেরাও তোমার আশ্চর্য চিহ্ন-কাজ দেখে ভয় পায়; সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ত তুমিই আনন্দ-গানে সব জায়গা পূর্ণ করে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব লোক, এমন কি, অনেক দূরের লোকেরাও তোমার কুদরতি ও চিহ্ন-কাজ দেখে ভয় পায়; সূর্য ওঠার দিক থেকে সূর্য ডোবার দিক পর্যন্ত তুমিই আনন্দ-গানে সব জায়গা পূর্ণ করে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মহাশক্তির এই নিদর্শন সমগ্র পৃথিবীকে করে বিস্ময়ে বিহ্বল। ঊষা ও সন্ধ্যার আবির্ভাবকে তুমিই কর মুখর আনন্দগানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যেসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময়-বিহ্বল হয়েছে| সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা পৃথিবীর সমগ্র অংশে বাস করে তারা তোমার কাজের প্রমাণের ভয় পায়; তুমি পূর্ব ও পশ্চিমকে আনন্দ দিয়ে থাক।