Psalms 65:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দুনিয়ার তত্ত্বাবধান করছো, ওতে পানি সেচন করছো, তা অতিশয় উর্বর করছো; আল্লাহ্র নদী পানিতে পরিপূর্ণ; এভাবে ভূমি প্রস্তুত করে তুমি মানুষের জন্য শস্য প্রস্তুত করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এই পৃথিবীকে যত্ন করছ ও জল সেচন করছ, সমৃদ্ধ ও উর্বর করে তুলছ। ঈশ্বরের নদী জলে পূর্ণ; যা সবাইকে প্রচুর শস্যের সম্ভার দেয়; কারণ এইভাবেই তুমি আদেশ দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জল সেচন করিতেছ, উহা অতিশয় ধনাঢ্য করিতেছ; ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ; এইরূপে ভূমি প্রস্তুত করিয়া তুমি মনুষ্যদের শস্য প্রস্তুত করিয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পৃথিবীর তত্ত্বাবধান করিতেছ, উহাতে জল সেচন করিতেছ, উহা অতিশয় ধনাঢ্য করিতেছ; ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ; এইরূপে ভূমি প্রস্তুত করিয়া তুমি মনুষ্যদের শস্য প্রস্তুত করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই পৃথিবীর মাটির উপর নজর রাখ আর তাতে জল দিয়ে থাক; তুমিই তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও; তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে; তুমি মানুষকে ফসল দিয়ে থাক। এইভাবে তুমি মাটি তৈরী করে থাক-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই দুনিয়ার মাটির উপর নজর রাখ আর তাতে পানি দিয়ে থাক; তুমিই তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও; তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে; তুমি মানুষকে ফসল দিয়ে থাক। এইভাবে তুমি মাটি তৈরী করে থাক-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই পৃথিবীর তত্ত্বাবধান কর, জলসিঞ্চনে তুমিই তাকে কর সমৃদ্ধ স্রোতস্বিনীকে পূর্ণ কর তুমি উচ্ছল বারিধারায়, শস্য সম্ভারে সমৃদ্ধ কর তাকে, এইভাবেই তুমি পালন কর এ ধরাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনিই জমির যত্ন নেন| আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান| হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন এবং ফসল ফলাতে সাহায্য করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি পৃথিবীকে সাহায্য করার জন্য আস, তুমি এতে প্রচুর সমৃদ্ধ ঈশ্বরের নদী জলে পরিপূর্ণ; এইরূপে ভূমি প্রস্তুত করে তুমি মানুষদের শস্য প্রস্তুত করে থাক।