Psalms 66:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমাদের মাথার উপর দিয়ে ঘোড়সওয়ারদেরকে চালিয়েছ; আমরা আগুন ও পানির মধ্য দিয়ে গমন করেছি; তবুও তুমি আমাদেরকে সমৃদ্ধি-স্থানে এনেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন দ্বারা আমাদের মাথা তুমি পিষে ফেলতে দিয়েছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তুমি আমাদের প্রাচুর্যের স্থানে নিয়ে এসেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বারোহী মনুষ্যদিগকে চালাইয়াছ; আমরা অগ্নি ও জলমধ্য দিয়া গমন করিয়াছ; তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি-স্থানে আনিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমাদের মস্তকের উপর দিয়া অশ্বারোহী মনুষ্যদিগকে চালাইয়াছ; আমরা অগ্নি ও জলমধ্য দিয়া গমন করিয়াছি; তথাপি তুমি আমাদিগকে সমৃদ্ধি-স্থানে আনিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমাদের মাথার উপর দিয়ে যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ। আগুন আর জলের মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে, কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ আশীর্বাদের মধ্যে নিয়ে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমাদের মাথার উপর দিয়ে যেন লোকদের ঘোড়ায় চড়ে যেতে দিয়েছ। আগুন আর পানির মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে, কিন্তু তুমি আমাদের পরিপূর্ণ দোয়ার মধ্যে নিয়ে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দলিত করেছ তুমি আমাদের শির শত্রুর পদতলে, অগ্নি ও বন্যা পার হয়ে এসেছি আমরা, কিন্তু আজ তুমি আমাদের এনেছ নিরাপদ সমৃদ্ধির দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন| আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন| কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমাদের মাথার উপরে তুলেছ; আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাদেরকে সমৃদ্ধি স্থানে নিয়ে আস।