Psalms 66:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার উদ্দেশে মেদযুক্ত পোড়ানো-কোরবানী করবো, তার সঙ্গে ভেড়ারূপ ধূপ জ্বালাব; ছাগলগুলোর সঙ্গে ষাঁড়গুলোকেও কোরবানী করবো। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশুবলি দেব, আর মদ্দা মেষ উপহার দেব; আমি বলদ ও ছাগল উৎসর্গ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার উদ্দেশে মেদ যুক্ত হোমবলি উৎসর্গ করিব, তাহার সহিত মেঘরূপ ধূপদাহ করিব; ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার উদ্দেশে মেদযুক্ত হোমবলি উৎসর্গ করিব, তাহার সহিত মেষরূপ ধূপদাহ করিব; ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করব আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ উৎসর্গ করব; আমি ষাঁড় ও ছাগল উৎসর্গ করব। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার উদ্দেশে মোটা-তাজা পশু দিয়ে পোড়ানো-কোরবানী দেব আর তার সংগে পোড়ানো ভেড়ার সুগন্ধ কোরবানী দেব; আমি ষাঁড় ও ছাগল কোরবানী দেব। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসর্গ করব আমি তোমার উদ্দেশে হৃষ্টপুষ্ট পশু হোমবলিরূপে, করব নিবেদন দগ্ধ মেষের সুরভি, ছাগ ও বৃষ আমি করব বলিদান। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উৎসর্গ করি| আমি আপনাকে মেষসহ ধূপ উৎসর্গ করি| আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উৎসর্গ করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার উদ্দেশ্যে মেষশাবকের সঙ্গে আমি একটি হোমবলি উৎসর্গ করব; আমি ষাঁড় এবং ছাগলগুলো প্রদান করব। সেলা