Psalms 66:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্-ভীত লোকেরা, তোমরা এসে শোন,; আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তা বর্ণনা করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা ঈশ্বরকে ভয় করো, এসো আর শোনো; তিনি আমার জন্য কী করেছেন তা আমি তোমাদের বলছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর-ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ কর; আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন, তাহার বর্ণনা করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর-ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ কর; আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন, তাহার বর্ণনা করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা ঈশ্বরকে ভক্তি কর তোমরা সবাই এসে শোন; তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা আল্লাহ্কে ভয় কর তোমরা সবাই এসে শোন; তিনি আমার জন্য যা করেছেন তা আমি তোমাদের বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রতি অন্তর যাদের সম্ভ্রমে পরিপূর্ণ, তোমরা সকলে এস, শোন আমার কথা, আমার জন্য তিনি যা করেছেন সম্পাদন, সেই কথা আমি শোনাব তোমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসো এবং শোন, তোমরা যারা ঈশ্বরকে ভয় কর এবং আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, তার ঘোষণা করি।