Psalms 66:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ ধন্য হোন, যিনি আমার মুনাজাত এবং আমার উপর থেকে নিজের অটল মহব্বত, দূর করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আমার প্রার্থনা অস্বীকার করেননি এবং তাঁর অবিচল প্রেম থেকে আমাকে বঞ্চিত করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা, এবং আমা হইতে নিজ দয়া, দূর করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য ঈশ্বর, যিনি আমার প্রার্থনা, এবং আমা হইতে নিজ দয়া, দূর করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের গৌরব হোক! তিনি আমার প্রার্থনা অগ্রাহ্য করেন নি কিম্বা আমার প্রতি তাঁর অটল ভালবাসা বন্ধ করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র প্রশংসা হোক! তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন নি কিংবা আমার প্রতি তাঁর অটল মহব্বত বন্ধ করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধন্য ঈশ্বর, যিনি অগ্রাহ্য করেননি আমার নিবেদন, তাঁর করুণা থেকে বঞ্চিত করেননি আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন| আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করে নি বা আমার থেকে নিজের নিয়মের বিশ্বস্ততাকে দূরে করেননি।