Psalms 66:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌কে বল, তোমার সমস্ত কাজ কি বিস্ময়কর! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার দুশমনেরা, তোমার কর্তৃত্ব স্বীকার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল! এমন তোমার পরাক্রম যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরকে বল, তোমার কর্ম্ম সকল কি ভয়াবহ! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরকে বল, তোমার কর্ম সকল কি ভয়াবহ! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরকে বল, “তোমার কাজ দেখে মনে কত ভয় ও ভক্তি জাগে। তোমার মহাশক্তির সামনে তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌কে বল, “তোমার কাজ দেখে মনে কত ভয় জাগে। তোমার মহাশক্তির সামনে তোমার শত্রুরা নত হওয়ার ভান করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদাত্ত কণ্ঠে বল তাঁকে, কী বিস্ময়কর তােমার মহান কীর্তি! শত্রুকুল মাথা নত করবে তোমার পরাক্রমের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে, ওরা আপনার ভয়ে ভীত!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরকে বল, তোমার কাজ কীভাবে ভয়ঙ্কর হয়! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করে।