Psalms 66:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্‌দা করবে, ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে; তারা তোমার নাম ঘোষণা করবে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়; তারা তোমার প্রশংসাগান গায়, তারা তোমার নামের প্রশংসাগান গায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে, ও তোমার উদ্দেশে সঙ্গীত করিবে; তাহারা তোমার নাম কীর্ত্তন করিবে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত পৃথিবী তোমার কাছে প্রণিপাত করিবে, ও তোমার উদ্দেশে সঙ্গীত করিবে; তাহারা তোমার নাম কীর্তন করিবে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার যোগ্য সম্মান দেবে; তোমার উদ্দেশে তারা প্রশংসা-গান করবে; তারা তোমার প্রশংসার গান গাইবে।” [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়ার সব মানুষ তোমাকে তোমার এবাদত করবে; তোমার উদ্দেশে তারা প্রশংসা-কাওয়ালী গাইবে; তারা তোমার প্রশংসার কাওয়ালী গাইবে।” [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র পৃথিবী প্রণিপাত করবে তেমার সম্মুখে, করবে তোমায় জয়গান, কীর্তন করবে তোমার মহানাম। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে| প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত পৃথিবী তোমার আরাধনা করবে এবং তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবে; তারা তোমার নামে মহিমা করবে। সেলা