Psalms 66:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজের পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন; তাঁর চোখ জাতিদেরকে নিরীক্ষণ করছে; বিদ্রোহীরা নিজেদের উঁচু না করুক। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর পরাক্রমে চিরকাল শাসন করেন, তাঁর চোখ জাতিদের লক্ষ্য করে; বিদ্রোহীরা যেন তাঁর বিরুদ্ধে মাথা তুলে না দাঁড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্ত্তৃত্ব করেন; তাঁহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে; বিদ্রোহীরা আপনাদিগকে উচ্চ না করুক। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি নিজ পরাক্রমে অনন্তকাল কর্তৃত্ব করেন; তাঁহার চক্ষু জাতিগণকে নিরীক্ষণ করিতেছে; বিদ্রোহীরা আপনাদিগকে উচ্চ না করুক। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর শক্তিতেই তিনি চিরকাল রাজত্ব করেন; তাঁর চোখ সব জাতির উপর রয়েছে। যারা ঈশ্বরের প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর কুদরতেই তিনি চিরকাল রাজত্ব করেন; তাঁর চোখ সব জাতির উপর রয়েছে। যারা আল্লাহ্‌র প্রতি বিদ্রোহী তারা নিজেদের বড় মনে না করুক। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি আপন পরাক্রমে রাজত্ব করেন চিরকাল জাতিগণের প্রতি দৃষ্টি যাঁর সতত সজাগ, বিদ্রোহীরা আত্মপ্রচার না করুক দম্ভভরে তাঁর সাক্ষাতে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন| সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন| কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিয়মের দ্বারা চিরকাল কর্তৃত্ব করেন; তাঁর চোখ জাতিদের নিরীক্ষণ করে; বিদ্রোহীরা নিজেকে উচ্চ প্রশংসা না করুক। সেলা