Psalms 67:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। কাওয়ালী। গজল। আল্লাহ্ আমাদেরকে কৃপা করুন ও দোয়া করুন, আমাদের প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্ব্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর আমাদিগকে কৃপা করুন, ও আশীর্বাদ করুন, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তুমি আমাদের দয়া কর ও আশীর্বাদ কর; তোমার দয়া আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, তুমি আমাদের রহমত দান কর ও দোয়া কর; তোমার রহমত আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন আমাদের, প্রসন্ন হোক তাঁর শ্রীমুখ আমাদের প্রতি। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন| অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাদেরকে করুণা কর এবং আশীর্বাদ কর এবং আমাদের প্রতি নিজের মুখ উজ্জ্বল কর। সেলা