Psalms 67:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকবৃন্দ আহ্লাদিত হয়ে আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিদের বিচার করবে, দুনিয়াতে মানব জাতিকে শাসন করবে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক, কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকবৃন্দ আহ্লাদিত হইয়া আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিগণের বিচার করিবে, পৃথিবীতে লোকবৃন্দের শাসন করিবে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিরা খুশী হোক ও আনন্দ-গান করুক, কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে আর এই পৃথিবীতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিরা খুশী হোক ও আনন্দ-কাওয়ালী করুক, কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে আর এই দুনিয়াতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ উল্লাসে আনন্দ গান করুক, তোমার সুশাসনে সকল জাতি ন্যায় বিচার পায় তোমার কাছে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন| এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অহ, জাতিরা উল্লাস করুক এবং আনন্দে গান করুক, কারণ তুমি ন্যায়বিচারে লোকদের বিচার করবে এবং পৃথিবীর অন্যান্য জাতিদের শাসন করবে। সেলা