Psalms 68:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। গজল। আল্লাহ্‌ উঠুন, তাঁর দুশমনেরা ছিন্নভিন্ন হোক, তাঁর বিদ্বেষীরা তাঁর সম্মুখ থেকে পালিয়ে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, ওঠো, তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো; যারা ঈশ্বরকে ঘৃণা করে তারা তাদের জীবন নিয়ে পালিয়ে যাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর উঠুন, তাঁহার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তাঁহার বিদ্বেষিগণ তাঁহার সম্মুখ হইতে পলায়ন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর উঠুন, তাঁহার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তাঁহার বিদ্বেষিগণ তাঁহার সম্মুখ হইতে পলায়ন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর উঠুন, তাঁর শত্রুরা ছড়িয়ে পড়ুক আর তাঁর বিপক্ষেরা তাঁর সামনে থেকে পালিয়ে যাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ উঠুন, তাঁর শত্রুরা ছড়িয়ে পড়ুক আর তাঁর বিপক্ষেরা তাঁর সামনে থেকে পালিয়ে যাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত হোন ঈশ্বর, ছত্রভঙ্গ হোক তাঁর শত্রুর দল, যারা তাঁর প্রতি বিদ্বেষপরায়ণ, তাঁর আবির্ভাবে পলায়ন করুক তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন| তাঁর সব শত্রুরা যেন তাঁর থেকে দূরে পালিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর উঠুক, তার শত্রুরা ছিন্নভিন্ন হোক, যারা তাকে ঘৃণা করে তার সামনে থেকে পালিয়ে যায়।