Psalms 68:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার লোকবৃন্দ তার মধ্যে বাস করলো; হে আল্লাহ্‌, তুমি তোমার মঙ্গলভাবে দুঃখীর জন্য আয়োজন করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রজারা সেই দেশে বসতি স্থাপন করল, আর হে ঈশ্বর, তোমার প্রাচুর্য থেকে তুমি দরিদ্রদের জোগান দিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সমাজ তাহার মধ্যে বাস করিল; হে ঈশ্বর, তুমি আপন মঙ্গলভাবে দুঃখীর নিমিত্ত আয়োজন করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সমাজ তাহার মধ্যে বাস করিল; হে ঈশ্বর, তুমি আপন মঙ্গলভাবে দুঃখীর নিমিত্ত আয়োজন করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল; তোমার মংগল ইচ্ছায়, হে ঈশ্বর, তুমি তাদের অভাব মিটিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নিজের লোকেরা তার মধ্যে বাসস্থান করেছিল; তোমার মেহেরবানীর ইচ্ছায়, হে আল্লাহ্‌, তুমি তাদের অভাব মিটিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজাবৃন্দ সেখানে স্থাপন করল বসতি, হে ঈশ্বর, দীনদুঃখীর অভাব তুমি করলে মোচন আপন মাহাত্ম্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো| হে ঈশ্বর, সেই জায়গায় দরিদ্র লোকদের আপনি বহু ভাল জিনিস দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সমাজ তার মধ্যে বাস করল; ঈশ্বর, তুমি, নিজের মঙ্গল থেকে দরিদ্রদের দান করলে।