Psalms 68:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি বাথানের মধ্যে শয়ন করবে, রূপায় মোড়া কবুতরের পাখার মত হবে, যার পালক উজ্জ্বল সোনায় মোড়ানো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি যারা মেষের খোঁয়াড়ে বাস করত তারাও ধনসম্পদ খুঁজে পেল— রুপোর ডানাসহ ঘুঘু আর সোনার পালক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে, রৌপ্যমণ্ডিত কপোতের পক্ষবৎ হইবে, যাহার পালখ হরিৎ সুবর্ণমণ্ডিত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে, রৌপ্যমণ্ডিত কপোতের পক্ষবৎ হইবে, যাহার পালখ হরিৎ সুবর্ণমণ্ডিত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চারপাশে ভেড়ার খোয়াড়ের মাঝখানে তোমরা যখন শুয়ে থাক, তখন তোমাদের এমন ঘুঘুর মত দেখতে লাগে যার ডানা রূপায় ঢাকা আর পালক সোনায় মোড়ানো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চারপাশে ভেড়ার খোয়াড়ের মাঝখানে তোমরা যখন শুয়ে থাক, তখন তোমাদের এমন ঘুঘুর মত দেখতে লাগে যার ডানা রূপায় ঢাকা আর পালক সোনায় মোড়ানো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তোমরা কেন শুয়ে আছ মেষ-বাথানে? লুটে নিল তারা রূপালী কপোতের মূর্তি, যার পাখার পালকে সোনালী ছটা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূপোয় মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে| সোনায় ঝক্ঝক্ করা ডানা তারা পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি ব্যথার মধ্যে শয়ন করবে, রুপোর আবরণে ভরা ঘুঘুর ডানা, তার ডানার পালকে সোনালী ছটা?